ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২৬ বিকাল ৫:২১

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষা ও গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করতে হচ্ছে। এ প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখতে গবেষণার বিকল্প নেই।

রোববার (৮ নভেম্বর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন বৈশ্বিক গ্রামে বসবাস করছি। প্রতিনিয়ত আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও বেশি গুরুত্ব দিতে হবে।

আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে হবে। তবে এআইয়ের যেন অপব্যবহার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার শিক্ষাকে আনন্দময় করে তুলতে কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদেরও আনন্দময় পরিবেশে পাঠদান করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম ও পাঠ্যক্রমকে যুগোপযোগী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং নায়েমের পরিচালক অধ্যাপক মো. শাহজাহান।

aliul / aliul

ডেঙ্গু প্রতিরোধে অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী

৬ বছর বয়সেই নেবে এনআইডি তথ্য, প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি

প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ

সেলফি তুলতে গিয়ে জানালা থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু, গ্রেপ্তার ৩

কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : জাহিদ

ওএইচসিএইচআরের মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

দক্ষিণখানে মাদক কারবারিদের দ্বন্দ্ব, ছুরিকাঘাতে এক নারী নিহত

রাজনৈতিক বিভাজন নয়, নাশকতা রুখতে জাতীয় ঐক্যের তাগিদ

জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী