শত বছরের মধ্যে বিশ্বে ভয়ঙ্কর মহামারি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনাভাইরাস আধুনিক বিশ্বের ভয়ঙ্করতম তো বটেই, ১০০ বছরের মধ্যে ভয়ঙ্কর মহামারি। খবর আনন্দবাজারের
সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
মোদি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে ভারত টিকাকরণ করছে। কিন্তু পৃথিবীর অনেক দেশে টিকাকরণ এখনও শুরুই হয়নি। ভারতে যাদের করোনার ঝুঁকি বেশি, তাদের আগে টিকা দেওয়া হয়েছে।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে যদি প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা না দেওয়া হতো, তাহলে কী হতো, একবার ভেবে দেখুন। বেশিরভাগ স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ করা হয়েছে বলেই তারা নিশ্চিন্তে সেবার কাজ করে চলেছেন।
মোদি বলেন, ভারতে এখন পর্যন্ত ২৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়ে গেছে। আমি যখন কথা বলছি, তখন এই টিটাকরণ সম্পূর্ণ হয়েছে। আমরা কম সময়ের মধ্যে অনেকটা লক্ষ্য পূর্ণ করেছি। গত বছর এপ্রিলে আমরা টিকা টাস্ক ফোর্স তৈরি করেছি। আরও দ্রুত টিকার সরবরাহ বাড়বে।
তিনি বলেন, দেশে ৭টি সংস্থা টিকা তৈরি করছে। ৩টি সংস্থা আলাদা আলাদা টিকার ট্রায়াল চালাচ্ছে। অন্য দেশ থেকেও টিকা কেনার বিষয়ে জোর দেওয়া হয়েছে। শিশুদের জন্যও দুটি টিকার ট্রায়াল চলছে। এই কম সময়ের মধ্যে টিকা তৈরি করা, মানবতার জন্য অনেক বড় পাওয়া। টিকা তৈরির পরেই দেশের খুব কম দেশে টিকা পৌঁছেছে।
প্রীতি / প্রীতি
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক