সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান
সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির বিষয়টি স্বীকার করে বাজার তদারকি ও নির্ধারিত দাম বাস্তবায়নে আরও সতর্ক হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানান, সরকারের নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। ক্ষেত্রবিশেষে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। পাশাপাশি হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে বাজার তদারকিতে সরকারের ঘাটতি রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে জাহেদ উর রহমান বলেন, বাজারে সরকার যে দামকে যৌক্তিক মনে করছে, কোনো কোনো জায়গায় তার চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে। সরবরাহের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। কখনো কোনো পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে সরবরাহে সংকট দেখা দিতে পারে।
তিনি বলেন, আমি এটার সঙ্গে একমত যে এটার জন্য বাজার তদারকি থেকে শুরু করে যে দামটা ঠিক করা হয়েছে, সে দামটা বাস্তবায়ন করা উচিত এবং সেটা মনিটরিংয়ে রয়েছে। একেবারে যে নেই তা না। আমি আগে একদিন জানিয়েছিলাম, এটা নিয়ে ডিসিদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের বৈঠকও হয়েছে। বাট স্টিল যদি না হয়, সেটার ব্যাপারে আমাদের আরেকটু সতর্ক হতে হবে।
সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর, প্রায় তিন মাস ধরে সিলিন্ডার গ্যাস সরকারের নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০, এমনকি ১ হাজার টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। সরকার কেন তা নিয়ন্ত্রণ করতে পারছে না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, বেশি দামে বিক্রির প্রবণতার পেছনে সরবরাহ সংকট থাকতে পারে। আমদানিকারকদের মধ্যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার আশঙ্কা থেকেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। বৈশ্বিক জ্বালানির বাজার এখন বেশ অনিশ্চিত।
চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বাজার অর্থনীতিতে শুধু মনিটরিং করে সব সময় কার্যকর ফল পাওয়া যায় না। এ ক্ষেত্রে সরকারের করণীয় হলো বাজারে সরবরাহ বাড়ানো। সরকার চালের বাফার স্টক বা মজুত সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে। এ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি বলেন, পুলিশ পাঠিয়ে কাজ করাটা আসলে ইফেক্টিভ হয় না। আমরা যদি বাজারে সাপ্লাই বাড়াতে পারি, তবে সেটা হবে ইফেক্টিভ এবং আমরা সেই চেষ্টা করব।
aliul / aliul
সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান
বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস
লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান ঝুঁকিপূর্ণ দেশগুলো
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি
মালিবাগে ককটেল বিস্ফোরণে ১৭ বছরের কিশোর আহত
আগুন নেভাতে গিয়ে অধিকাংশই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন
ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪
নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২০২৭ সালের হজ চুক্তি সই : বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০