বিকেলের নাস্তায় রাখুন সুস্বাদু ডিমের হালুয়া
ডিম দিয়ে বাহারি পদ তৈরি করা যায়। ঝটপট রান্না থেকে শুরু করে, মুখরোচক সব খাবারে ডিম ব্যবহার না করলে স্বাদই যেন বাড়ে না।
ডিমের কোরমা থেকে শুরু করে ডিম ভাজির নেই কোনো তুলনা। চাইলে ডিম দিয়েই ঘরে তৈরি করতে পারেন মজাদার বিকেলের নাস্তা।
এজন্য ঝটপট তৈরি করুন ডিমের হালুয়া। চলুন তবে জেনে নেওয়া যাক ডিমের হালুয়া তৈরির সহজ উপায়-
উপকরণ
১. ডিম ২টি
২. ঘি ১ টেবিল চামচ
৩.গুঁড়া দুধ ১ কাপ
৪. চিনি ১ কাপ
৫. দারুচিনি ২/৩টা
৬. এলাচ ২/৩টা
৭. কিশমিশ ও
৮. লবণ সামান্য।
পদ্ধতি
প্রথমে একটি বাটিতে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিন। এবার ফেটানো ডিমে গুঁড়া দুধ মিশিয়ে আবারও ভালো করে নেড়ে নিন।
এরপর হালকা আঁচে চুলায় একটি প্যানে ঘি গরম করুন। এবার গরম ঘি’তে সব উপকরণ মিশিয়ে নাড়তে থাকুন।
মিশ্রণটি নাড়তে নাড়তে যখন দেখবেন আঁঠালো হয়ে আসছে, তখন এতে কিশমিশ ছড়িয়ে দিন। তারপর নামিয়ে একটি চারকোণা বাটিতে ঢেলে নিন। হালুয়া ওপর থেকে সমান করে দিন।
হালুয়া ঠান্ডা হলে ছুরি দিয়ে চার কোণা করে বরফির মতো কেটে নিন। এরপর পরিবেশন করুন জিভে জল আনা সুস্বাদু ডিমের হালুয়া।
এমএসএম / এমএসএম
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ