কর্ণফুলী মাল্টিপারপাসের এমডিসহ গ্রেফতার ১০
কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর পল্লবী থেকে র্যাব-৪ এর একটি দল তাদের গ্রেফতার করে।
র্যাব-৪ এর দাবি, প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় তাদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
গত ২২ অক্টোবর বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বর নান্নু মার্কেটের ‘এ’ ব্লকের ৮ নম্বর রোডে ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় কর্ণফুলী মাল্টিপারপাসের কার্যালয় ঘেরাও করেন শতাধিক গ্রাহক।
এ সময় গ্রাহকরা অভিযোগ করে বলেন, তারা প্রতিষ্ঠানটির ডিপিএস প্রোগ্রামে পাঁচ বছর ধরে টাকা জমা দিয়েছেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরেও তাদের টাকা তারা ফিরে পাচ্ছেন না। টাকা না দিয়ে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের লোকজন তাদের উল্টো হয়রানি করছেন।
এ বিষয়ে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার মাহমুদ সে সময় জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এখন পর্যন্ত তারা একাধিক জিডি পেয়েছেন। জিডিতে উল্লেখ ছিল গ্রাহকদের টাকা প্রতিষ্ঠানটি দিচ্ছে না।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে মন্টেনিগ্রোকে অনুরোধ
নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে
ধানমন্ডি লেকের উন্নয়নে দুটি প্রকল্প, হবে আধুনিক বিনোদনকেন্দ্র
‘বাংলাদেশকে অগ্রাধিকার’ নীতির অর্থ বিচ্ছিন্নতাবাদ নয়, সার্বভৌমত্ব রক্ষা
বাংলাদেশি কর্মীদের জন্য সাময়িকভাবে শ্রম ভিসা বন্ধ করল লাওস
নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে
বিদায়ের পথে মৌসুমি বায়ু, মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭, মামলা ৫৮
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে গাড়ি নিয়ে ঘুরছেন প্রশাসক, অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নির্দেশ
‘গণবোমা’ হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু