ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করা হবে: জহির উদ্দিন স্বপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ৪:১৩

দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি। তিনি বলেছেন, ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটা সমুদ্রসৈকত ও পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের কৌশলগত সম্পদ। বর্তমান সরকার এসব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে (নিউইয়র্ক সময় রোববার সন্ধ্যায়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি হলে যুক্তরাষ্ট্রপ্রবাসী বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, প্রবাসীদের মধ্যে যাঁরা দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করতে চান, সরকার তাঁদের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাবে।

ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক শাহীন, রুহুল আমিন নাসির ও ফিরোজ মিয়াসহ স্থানীয় প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রপ্রবাসী বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করা হবে: জহির উদ্দিন স্বপন

এআইয়ের ওপর নির্ভরশীল না হয়ে জ্ঞান চর্চায় মনোযোগী হতে হবে: শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

ঢাকায় পিটার হাস, এসেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে

১৬ ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

২০২৭ সালের হজে এজেন্সি বদলের সুযোগ ১৬ নভেম্বর থেকে

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন