ঢাকায় পিটার হাস, এসেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে
অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ঢাকা সফর করছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে তিনি মন্ত্রণালয়ে আসেন। তবে মন্ত্রণালয়ে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, তা ওই সূত্র তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, তিনি নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।
বর্তমানে পিটার হাস জ্বালানি খাতের প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করেন। মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে তিনি বেশ আলোচিত হন। যে কারণে তার বর্তমান ঢাকা সফরকে ঘিরেও অনেকের দৃষ্টি রয়েছে এবং তা নিয়ে আলোচনা হচ্ছে।
উল্লেখ্য, পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান এবং অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে যোগ দেন।
aliul / aliul
ঢাকায় পিটার হাস, এসেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে
১৬ ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ
পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ
রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ
পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
২০২৭ সালের হজে এজেন্সি বদলের সুযোগ ১৬ নভেম্বর থেকে
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকর্মী গ্রেপ্তার
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার
রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স শুনানি শুরু
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে তৃতীয়পক্ষের সহায়তা না নেওয়ার পরামর্শ