ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকর্মী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ১২:৪৯

রাজধানীর খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ মতিঝিলের সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী সোহাগ (৪৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য জেহাদুল ইসলাম জাহিদ (৫১) এবং খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগি সুমন (২৮)।

সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

aliul / aliul

২০২৭ সালের হজে এজেন্সি বদলের সুযোগ ১৬ নভেম্বর থেকে

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকর্মী গ্রেপ্তার

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স শুনানি শুরু

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে তৃতীয়পক্ষের সহায়তা না নেওয়ার পরামর্শ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবক নিহত

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মাদকসহ উদ্ধার দেশীয় অস্ত্র

সিপিএর আমন্ত্রণে যুক্তরাজ্য গেলেন চিফ হুইপসহ ৯ সংসদ সদস্য

বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

আজও রাজপথে অবস্থান করছেন ১৮তম নিবন্ধনের প্রার্থীরা