যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী বড় মাদ্রাসা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোররাতে কুতুবখালী বড় মাদ্রাসা এলাকায় ওই যুবকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রাবাড়ী বড় মাদ্রাসার ছাত্র আবু তালহা জানান, রাতের দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে হঠাৎ বাইরে চিৎকার শুনতে পাই। জানালা দিয়ে তাকিয়ে দেখি, একটি মোটরসাইকেলের ওপর বসা অবস্থায় ওই যুবককে ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাত করছে। তাৎক্ষণিকভাবে আমরা নিচে নেমে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার কল করা হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে তারা যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে গিয়ে দায়িত্বরত দুজন টহল পুলিশকে বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার (এএসআই) মো. হাসান আলী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রাবাড়ী বড় মাদ্রাসা এলাকা থেকে ওই যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে পরিচয় জানার চেষ্টা চলছে বলে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
aliul / aliul
২০২৭ সালের হজে এজেন্সি বদলের সুযোগ ১৬ নভেম্বর থেকে
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকর্মী গ্রেপ্তার
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার
রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স শুনানি শুরু
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে তৃতীয়পক্ষের সহায়তা না নেওয়ার পরামর্শ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবক নিহত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মাদকসহ উদ্ধার দেশীয় অস্ত্র
সিপিএর আমন্ত্রণে যুক্তরাজ্য গেলেন চিফ হুইপসহ ৯ সংসদ সদস্য
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা