আজও রাজপথে অবস্থান করছেন ১৮তম নিবন্ধনের প্রার্থীরা
নিয়োগের সুপারিশের দাবিতে রাতভর রাজধানীর শাহবাগে অবস্থান করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিত প্রার্থীরা। রাত পেরিয়ে সকাল হলেও কর্মসূচি থেকে সরে যাননি তারা। আজও শাহবাগে বড় পরিসরে জমায়েত ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দ্রুত নিয়োগের কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তিন শতাধিক প্রার্থী। তাদের অভিযোগ, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ পাননি তারা। বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ না থাকা এবং আগে সুপারিশ পাওয়া প্রার্থীদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।
আন্দোলনকারীরা জানান, নিয়োগের দাবিতে এরইমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন। ঢাকার বিভিন্ন স্থানেও পালন করেছেন অবস্থান ও মানববন্ধন কর্মসূচি। গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। সে সময় মন্ত্রী তাদের দাবি শোনেন এবং এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে দাবি করেন প্রার্থীরা।
এদিকে রোববার দুপুরে আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষা মন্ত্রণালয়ে যায়। তবে আলোচনা থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে প্রত্যাশিত সিদ্ধান্ত না আসায় শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন তারা।
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮৪২ জনকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা, পর্যাপ্ত বিষয়ভিত্তিক শূন্য পদ যুক্ত করে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এবং প্রয়োজনে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করা। পাশাপাশি সনদের মেয়াদ ও বয়সসীমার শর্ত পূরণ করা সব সুপারিশবঞ্চিত প্রার্থীকে নিয়োগের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
প্রার্থীরা বলছেন, আমরা নামমাত্র কোনো গণবিজ্ঞপ্তি চাই না বরং এমন একটি কার্যকর গণবিজ্ঞপ্তি চান, যেখানে নিয়োগের বাস্তব সুযোগ থাকবে। এ জন্য শিক্ষামন্ত্রীর দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট ৬০ হাজার ৬৩৪ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তাদের মধ্যে ১৭তম, ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন। আন্দোলনকারীদের হিসাবে, বাকি ৯ হাজার ৮৪২ জন প্রার্থী এখনো সুপারিশবঞ্চিত রয়েছেন। এই প্রার্থীদের দ্রুত নিয়োগের আওতায় আনতেই তাদের চলমান আন্দোলন।
aliul / aliul
২০২৭ সালের হজে এজেন্সি বদলের সুযোগ ১৬ নভেম্বর থেকে
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকর্মী গ্রেপ্তার
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার
রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স শুনানি শুরু
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে তৃতীয়পক্ষের সহায়তা না নেওয়ার পরামর্শ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবক নিহত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মাদকসহ উদ্ধার দেশীয় অস্ত্র
সিপিএর আমন্ত্রণে যুক্তরাজ্য গেলেন চিফ হুইপসহ ৯ সংসদ সদস্য
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা