যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে তৃতীয়পক্ষের সহায়তা না নেওয়ার পরামর্শ
ভিসা আবেদনের ক্ষেত্রে সব তথ্য সঠিক ও সত্যভাবে দেওয়ার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
একই সঙ্গে, ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজে নেওয়া অথবা পরিবারের বিশ্বস্ত সদস্য কিংবা বন্ধুর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে দেওয়া সব তথ্যের যথার্থতা ও সত্যতা নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ আবেদনকারীর নিজের। তাই এ ক্ষেত্রে অন্য কারও ওপর নির্ভর না করে নিজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
এ ছাড়া, ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং এ বাবদ অতিরিক্ত অর্থ পরিশোধ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
aliul / aliul
২০২৭ সালের হজে এজেন্সি বদলের সুযোগ ১৬ নভেম্বর থেকে
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকর্মী গ্রেপ্তার
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার
রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স শুনানি শুরু
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে তৃতীয়পক্ষের সহায়তা না নেওয়ার পরামর্শ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবক নিহত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মাদকসহ উদ্ধার দেশীয় অস্ত্র
সিপিএর আমন্ত্রণে যুক্তরাজ্য গেলেন চিফ হুইপসহ ৯ সংসদ সদস্য
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
আজও রাজপথে অবস্থান করছেন ১৮তম নিবন্ধনের প্রার্থীরা
Link Copied