ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবি'র হল খোলা ২৭ অক্টোবর, সশরীরে ক্লাস ২ নভেম্বর


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ২:৩৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২৭ অক্টোবর থেকে হল খুলে দেওয়া এবং ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাশ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের।
 
তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সুপারিশ আজকের সিন্ডিকেট বৈঠকে অনুমোদন পেয়েছে। একাডেমিক কাউন্সিলের সুপারিশ ছিলো ২ নভেম্বর থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস, সার্বিক একাডেমিক কার্যক্রম শুরু করা এবং ২৭ তারিখ থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া, সেটাই সিদ্ধান্ত হয়েছে।প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্র উপদেষ্টা, প্রক্টিরিয়াল বডি নিয়ে সার্বিক প্রস্তুতির জন্য ইতোমধ্যে একটা কমিটি রয়েছে। তারা বিষয়গুলো দেখবেন। এছাড়া ক্যাম্পাসে যেহেতু পরীক্ষা (সশরীরে) চলছে, সেহেতু সেখানে ক্লাস চলতে কোনো অসুবিধা নেই। তারপরও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আরও মনিটর করা হবে।
 
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে  সভায় ২৭ অক্টোবর হল খোলা ও ২৮ অক্টোবর বা ২ নভেম্বর ক্লাস শুরু করার সুপারিশ করা হয়। সে সুপারিশের ভিত্তিতেই আজকের সিন্ডিকেটে এ  সিদ্ধান্ত নেয়া হয়।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী