ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

কানাডায় গাড়িচাপায় মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২১ সকাল ৯:৪৩

কানাডার ওন্টারিওতে একটি মুসলিম পরিবারের ওপর ট্রাক চালিয়ে দিয়েছে একজন চালক। এঘটনায় ৫ জনের মধ্যে ঘটনাস্থলেই নিহত হোন ওই মুসলিম পরিবারের ৪ সদস্য। নিহতদের মধ্যে ৭৪ ও ৪৪ বছর বয়সী ২জন নারী ছিলেন। এছাড়া নিহত হোন ১৫ বছরের এক কিশোরীসহ ৪৬ বছরের এক ব্যক্তি। বেঁচে ফিরেছেন নয় বছর বয়সী এক শিশু।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এই হামলার ঘটনা ঘটে। নাথানিয়াল ভেল্টম্যান নামের ওই হামলাকারীর বয়স ২০ বছর। পূর্বপরিকল্পিতভাবে তিনি এ হামলাটি চালিয়েছেন। যাকে হেইট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছেন অনেকে। হামলার পর নাথানিয়ালকে আটক করেছে কানাডিয়ান পুলিশ। তবে হামলাকারী কোন হেইট গুপের সদস্য কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পরে এক সংবাদ সম্মেলনে ওন্টারিও পুলিশ সুপার বলেন, হত্যার ধরন দেখে এটাকে হেইট ক্রাইম বলা যেতে পারে। তবে ঘটনাটি নিয়ে আরও পর্যবেক্ষণ দরকার।

এদিকে এঘটনায় উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন এক টুইট বার্তায় লিখেছেন, অন্টারিও প্রদেশের লন্ডনের খবর শুনে আমি মর্মাহত। গতকালের ঘৃণিত ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, আমরা তাঁদের পাশে আছি।

এর আগে ২০১৭ সালেও কানাডায় হেইট ক্রাইমে হত্যার শিকার হোন ছয় মুসলিম ব্যক্তি।

প্রীতি / প্রীতি

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬