ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগ হলো আরও ২০০ শয্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ২:৩৭

রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন করে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়েছে। এনিয়ে হাসপাতালটিতে মোট শয্যা সংখ্যা দাঁড়াল ৪০০তে।

বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের সম্মতিতে এ সংক্রান্ত সব বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন অবশ্যই পালন সাপেক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকার শয্যা সংখ্যা ২০০ থেকে ৪০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো।

আদেশের অনুলিপিটি স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২