ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাকিস্তানে দু’ট্রেনের সংঘর্ষে মৃত্যু বেড়ে ৫০


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২১ সকাল ৯:৫৭

পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে একই লাইনের উপরে দু’টি যাত্রিবাহী ট্রেনের সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে, আহত শতাধিক। সোমবার (৭ জুন) ভোরে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার রেতি ও ধারকি স্টেশনের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্ধারকার্য শুরু হয়ে যায়, যা এখনও চলছে। তবে উদ্ধারকাজ পুরো শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

দেশটির রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে করাচি থেকে সরগোদাগামী মিল্লাত এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি নিজের নির্দিষ্ট গতিপথ থেকে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে নেমে যায়। সে সময় বিপরীত দিক থেকে আসছিল রাওয়ালপিন্ডি থেকে করাচিগামী স্যার সৈয়দ এক্সপ্রেস। কিছু বুঝে ওঠার আগেই মিল্লাত এক্সপ্রেসের ওই বগিগুলোর সঙ্গে সৈয়দ এক্সপ্রেসের সংঘর্ষ হয়। তার ফলেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

সংঘর্ষের তীব্রতায় অন্তত ছ’টি বগি দুমড়ে মুচড়ে গেছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। স্থানীয় কৃষক ও গ্রামবাসীরাই প্রথম দুর্ঘটনার কথা জানতে পারেন বলে খবরে প্রকাশ।

ঘটনার সময় দুই ট্রেনের মোট ১২শ যাত্রীর বেশিরভাগই ঘুমোচ্ছিলেন। মিল্লাত এক্সপ্রেসের যাত্রী আখতার রাজপুত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ট্রেনটা যখন অন্য লাইনে নেমে গেল, তখন আমরা মুখ থুবড়ে পড়লেও বিশেষ কিছু হয়নি। কিন্তু তার পরেই অপর ট্রেনটা এসে ধাক্কা মারলে মরতে বসেছিলাম। আমার যখন জ্ঞান ফিরল, তখন চারপাশে শুধু লাশ দেখতে পেয়েছি।’

ধারকির পুলিশ কর্মকর্তা উমর তুফাইল জানিয়েছেন, মৃতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও রেলের কর্মচারীও রয়েছে।

এদিকে, মিল্লাত এক্সপ্রেসের একটি বগি এখনও সৈয়দ এক্সপ্রেসের মূল ইঞ্জিনের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে। ফলে সেখান থেকে এখনও কাউকেই উদ্ধার করা যায়নি।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, ভাঙাচোরা একটি বগির ভেতরে আটকে থাকা এক ব্যক্তিকে আইভি ড্রিপ দিয়ে শুশ্রূষা করছেন উদ্ধারকারীরা।

এই দুর্ঘটনায় মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রাক্তন রেলমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে তা ১৮৮০ সালে তৈরি। ফলে অবিলম্বে সেটির রক্ষণাবেক্ষণ প্রয়োজন। সূত্র- জিনিউজ।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের