ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

ইসরাইলকে অনেক মূল্য দিতে বাধ্য করেছে হামাস : মার্কিন বিশ্লেষক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ১০:০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে অনেক মূল্য দিতে বাধ্য করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আমেরিকাভিত্তিক কনসালটেন্সি ফার্ম ‘জিওপলিটিক্যাল রিস্ক’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জিও ক্যাফিয়ারো ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে একথা বলেন।

পারস্য উপসাগরীয় দেশ সম্পর্কিত এ বিশ্লেষক বলেন, ‘সর্বশেষ গাজা-ইসরাইল যুদ্ধে হামাসের রকেট পুরো ইসরাইলকে বিপদের মুখে ফেলতে সক্ষম হয়েছে। ফলে ইসরাইল নিশ্চল হয়ে পড়ে। অর্থনৈতিকভাবে এ পরিস্থিতি ইসরাইলের জন্য মোটেই টেকসই ছিল না। আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হামাস ইসরাইলকে তার আগ্রাসনের জন্য বড় মূল্য দিতে বাধ্য করেছে।’

ইসরাইল গত মাসে ফিলিস্তিনে যে রক্তপাত ঘটিয়েছে তার কারণে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর মতো অন্য আরব সরকারগুলো তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বভাবিক করবে না।

তিনি বলেন, গত মাসে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের পর বহু আরব দেশ ও মুসলিম বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা সমস্ত আরব সরকারকে একথা স্মরণ করিয়ে দিয়েছে যে, ফিলিস্তিনের অমীমাংসিত ইস্যু এখনো বহু আরবের হৃদয়ে গেঁথে আছে। তাদের মন থেকে ফিলিস্তিন ইস্যুকে হাল্কা করা কিংবা মুছে দেয়া যাবে না।
সূত্র : পার্সটুডে

প্রীতি / প্রীতি

জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত, বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

৩৯টি দেশের অভিবাসীদের লক্ষ্য করে ট্রাম্পের নীতি বাতিল করলেন আদালত

ফোনকলে নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন, স্বীকার করলেন ট্রাম্প

সম্ভাব্য ভাঙন ঠেকাতে দলের সব কমিটি ভেঙে দিলো তৃণমূল কংগ্রেস

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের

‘পাগল-নিমকহারাম’ বলে ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত

ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া