রোববারও টিকা নিতে পারবেন জবি শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দ্রুত করোনার টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। আগামী রোববারও শিক্ষার্থীরা এই অস্থায়ী টিকাকেন্দ্রে টিকা দিতে পারবেন।
গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের টিকা কার্যক্রমে মোট এক হাজার ৬৩০ জন শিক্ষার্থী টিকা দিয়েছেন বলে সকালের সময়কে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম।
অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, এই পাঁচদিনে সর্বমোট ১৬৩০ জন টিকা নিয়েছে। বৃহস্পতিবার শেষদিনে আমাদের আশা থেকেও বেশি ভিড় ছিল। তাই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রোববার দিনও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার যাদের রেজিস্ট্রেশন আছে তাঁরা সহ যাদের শুধুমাত্র এনআইডি আছে তাঁরাও টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন ছাত্রকল্যাণ পরিচালক।
গত ২১ অক্টোবর শুরু হওয়া এ টিকা কার্যক্রমের প্রথম দিনে টিকা নিয়েছেন ১০৫ জন, দ্বিতীয় দিন ২৮০, তৃতীয় দিন ৩৫০, চতুর্থ দিন ৩৯৫ ও পঞ্চম দিনে ৫০০ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন। অস্থায়ী এই টিকা কেন্দ্রটিতে চীনের তৈরি সিনোফার্মের (ভেরোসেল) টিকা দেওয়া হচ্ছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে শিক্ষার্থীদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রমও আর একদিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied