ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারতে স্যানিটাইজার কারখানায় ভয়াবহ আগুনে নিহত ১৮


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ১০:১৮

মহামারী করোনায় দিশেহারা ভারতের নাগরিকরা। অনেক দিন ধরে দেশটিতে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার অনেক বেশি হলেও সম্প্রতি কিছুটা কমের দিকে। এরমধ্যেই নতুন দুর্ঘটনা দেশটিতে। ভারতের মহারাষ্ট্রের পুনেতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকালের এই আগুনে প্রতিষ্ঠানটির ১৮ জন কর্মী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই সময় কারখানায় ৩৭ কর্মী কাজ করছিলেন। ২০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। কারখানা কর্তৃপক্ষের তথ্যমতে, তাদের ১৭ জন কর্মী এখনো নিখোঁজ।

প্রতিবেদনের তথ্যমতে, বেলা সাড়ে তিনটার দিকে এসভিএস একুয়া টেকনোলজির কারখানার যে অংশে স্যানিটাইজার তৈরি করা হয়, সেখানে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ছয়টি দল আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে পুনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের