ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারতে মিলল করোনার ভয়ঙ্কর নতুন ধরন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ১১:২১

ভারতে নতুন করে আরও একটি করোনার ধরণ মিলেছে। এমনিতে করোনার ডাবল ভেরিয়েন্ট নিয়ে নাজেহাল ভারত। এই ধরনের আবার তিন উপধরন আছে, যার মধ্যে অতিসংক্রামক ডেল্টা ধরন নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

ভারতে নমুনা পরীক্ষার পর পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) গবেষকরা বলছেন, ব্রাজিল ও ব্রিটেন থেকে আসা যাত্রীদের নমুনায় সংক্রামক আরেক ধরনের খোঁজ মিলেছে। করোনার নতুন ধরনের নাম বি.১.১.২৮.২।

ব্রিটেন স্ট্রেইন ও কভিডের বি.১ ধরনের সংমিশ্রণে নতুন এই স্ট্রেইনের উৎপত্তি হয়েছে কি-না তা এখনো ধরা যায়নি। ভাইরাসের প্রোটিনে কী কী বদল হয়েছে সেটাও জানা যায়নি। গবেষকরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। মনে করা হচ্ছে, এটি ডি৬১৪জি ভেরিয়েন্টেরই কোনো পরিবর্তিত রূপ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিল ও ব্রিটেন থেকে গত কয়েক মাসে যেসব যাত্রী ভারতে প্রবেশ করেছে, তাদের কয়েকজনের নমুনায় নতুন ধরন পাওয়া গেছে। গবেষকরা বলছেন, কভিডের ডেল্টা ধরনের (বি.১.৬১৭.২) মতোই ছোঁয়াচে ও বিপজ্জনক হতে পারে এই নতুন স্ট্রেইন। এটি কতটা সংক্রামক হতে পারে তার জন্য ৯টি রডেন্টজাতীয় প্রাণী সিরিয়ান হ্যামস্টারের শরীরে এই স্ট্রেইন ইনজেক্ট করে দেখছেন গবেষকরা।

সূত্র : দ্য ওয়াল

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের