ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের জন্য তুরস্ক নিরাপদ দেশ : গ্রিস


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ১১:২৭

গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রণালয়ের এক যৌথ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও সোমালিয়া থেকে আসা আশ্রয়প্রার্থীদের জন্য তুরস্ককে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে।

দেশটির রাজধানী এথেন্স থেকে প্রকাশিত দৈনিক কাথিমেরিনির এক প্রতিবেদনে বলা হয়, গ্রিসের আশ্রয় পরিষেবার সাম্প্রতিক এক সুপারিশ এবং আশ্রয় প্রার্থী এই বিশেষ গোষ্ঠীগুলোর জীবনযাত্রার মান এবং মানবাধিকার সম্পর্কিত সমস্ত সর্বশেষ তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই সুপারিশ অনুসারে এই গোষ্ঠীভুক্ত ব্যক্তিরা তুরস্কে জাতি, ধর্ম, জাতীয়তা, রাজনৈতিক বিশ্বাস বা সামাজিক অবস্থানের ভিত্তিতে কোনোরূপ ঝুঁকির মুখোমুখি নয়।

গ্রিসের অভিবাসন মন্ত্রী নটিস মিতারাকিস এই উন্নতি সাধনকে বর্ণনা করেছেন, অবৈধভাবে অভিবাসন প্রবাহ (ইউরোপীয় ইউনিয়নের দিকে) এবং চোরাচালান চক্রের অপরাধমূলক কার্যক্রম মোকাবিলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে।

এদিকে, সম্প্রতি গ্রিস সফরে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ অভিবাসী বিষয়ক কর্মকর্তারা দেশটিকে 'আশ্রয়প্রার্থীদের প্রতিবেশী তুরস্কের দিকে ফিরিয়ে দেয়া হচ্ছে'- এই অভিযোগ তদন্তের জন্য 'আরো বেশি কিছু করতে' আহ্বান জানায়।

উল্লেখ্য, তুরস্ক এবং গ্রিস উভয়ই নেটো জোটের সদস্য। এছাড়াও গ্রিস ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। কিন্তু তুরস্কের ইইউ সদস্য হওয়ার প্রক্রিয়া এখনো চলছে। দেশ দুটির মধ্যে বিভক্ত দ্বীপ সাইপ্রাস, অভিবাসী সমস্যা নিয়ে বহুকাল ধরেই উত্তেজনা চলছে।। 

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের