জবিতে ১৫ দিন রিভিউ ক্লাসের পর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান প্রথম সেমিস্টার শেষ হওয়ার পর অন্তত ১৫ দিন রিভিউ ক্লাস অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে বাকি থাকা মিডটার্ম, ল্যাব নিতে পারবে বিভাগ ও ইন্সটিটিউটগুলো। তারপর দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবে।
রোববার (৩১ অক্টোবর) সকালের সময়কে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল।সকালের সময়কে ডিন বলেন, যাদের যখন প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাবে, সেখান থেকে কমপক্ষে ১৫ দিন রিভিউ ক্লাস নেওয়া হবে। এর মধ্যে যদি কোনো মিডটার্ম, ল্যাব বাকি থাকে এ সময়ের মধ্যে নিতে পারবে। এরপর পরবর্তী সেমিস্টারের পরীক্ষা শুরু হবে।
এসময়টা কারও বেশিও লাগতে পারে বলে জানিয়েছেন ডিন। সেটা সংশ্লিষ্ট বিভাগ বিবেচনা করে দুই বা তিন সপ্তাহ সময় নিয়ে রিভিউ ক্লাস, মিডটার্ম, ল্যাব শেষ করতে পারবে বলে জানিয়েছেন তিনি।রবীন্দ্রনাথ মণ্ডল আরও বলেন, নির্দেশনা এমন দেওয়া আছে যে, যত দ্রুত দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু করার চেষ্টা করা যায়। আর রিভিউ ক্লাসগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে।এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়া নির্ভর করবে সংশ্লিষ্ট অনুষদের ওপর। অনুষদের ডিন, চেয়ারম্যান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করবেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন