ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবি শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ৩:৫৩
২ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে ক্লাস শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। রবিবার  এই সময়সূচি প্রকাশ করা হয়।সময়সূচী মোতাবেক কুমিল্লা শহর থেকে সকাল ৮.১৫ মিনিটে ১টি এবং ৯.৫০ মিনিটে আরও ৫ টি বাস শহর থেকে আলাদা আলাদা রুট হয়ে ক্যাম্পাসে আসবে। কর্মকর্তাদের জন্য ৮.২০ মিনিটে এবং কর্মচারীদের জন্য ৮.১৫ মিনিটে একটি করে বাস শহর থেকে ক্যাম্পাসে আসবে।
 
ক্যাম্পাস থেকে দুপুর ২ টায় ৪ টি বাস, বিকাল ৫ টায় ৫ টি বাস এবং সন্ধ্যা ৭ টায় ১ টি বাস শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লা শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ৩ টি ভিন্ন সময়ে মোট ১০ টি বাস ক্যাম্পাস থেকে কান্দিরপাড়ের উদ্দেশ্যে যাবে এবং বিকাল ৫ টায় কর্মকর্তাদের জন্য একটি বাস এবং ৫.১০ মিনিটে কর্মচারীদের নিয়ে একটি বাস ক্যাম্পাস থেকে কুমিল্লা শহরে যাবে।রাত ৭.৩০ মিনিটে, ৮.০০ মিনিটে এবং ৮.৩০ মিনিটে মোট ৪ টি বাস শিক্ষার্থীদের নিয়ে কান্দিরপার থেকে ক্যাম্পাসে ফিরে আসবে।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রাণ। তাদের সুবিধার্থে পর্যাপ্ত বাস দেয়া হয়েছে। বন্ধের আগে যে সময়সূচিতে বাসগুলো চলাচল করতো সেই সময়সূচিতে বাসগুলো বিভিন্ন রুটে চলবে।তিনি আরো বলেন, নীল বাসের পাশাপাশি আগের মতো আরো ১০ টি বিআরটিসির ভাড়া বাস চলবে শিক্ষার্থীদের সুবিধার জন্য। এই সংখ্যা চাহিদা অনুযায়ী বাড়তে পারে। চাহিদা বেশি থাকলে আমরা বিআরটিসির দুই তলা বাস এই রুটে চলতে পারবে কিনা ট্রায়াল দিয়ে দেখবো। এখনো দুই তলা বাস চলার বিষয়টা চূড়ান্ত না। তবে আমরা আশাবাদী।
 
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮১ তম সিন্ডিকেটে গত ২৭ অক্টোবর থেকে হল খোলা ও ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাস নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী