ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জবিতে করোনার টিকা নিলেন ১৯৬০ জন


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৩১-১০-২০২১ রাত ৯:০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে মোট ১৯৬০ জন করোনার টিকা নিয়েছেন। নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ডোজের টিকাও এই কেন্দ্রেই দেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক।
 
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, প্রথমদিনে ১০৫, দ্বিতীয় দিন ২৮০, তৃতীয় দিনে ৩৫০, চতুর্থ দিনে ৩৯৫, পঞ্চম দিনে ৫০০ জন টিকা গ্রহণ করেন। এরপর শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে টিকা গ্রহণ কার্যক্রমের সময় এক দিন বাড়ানো হয়। রোববার ষষ্ঠ ও শেষ দিনে ৩৩০ জনসহ মোট ১৯৬০ জন টিকা গ্রহণ করেছেন।
 
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমাদের এই টিকা কেন্দ্রে পাঁচ দিন টিকা প্রদানের কথা ছিল। সেই পাঁচ দিনে আমরা মোট ১৬৩০ জনকে টিকা দিয়েছিলাম। এরপর দেখি আরো অনেক শিক্ষার্থী টিকা নিতে চায়, সেজন্য একদিন সময় বাড়ানো হয়েছিল।
 
ছাত্রকল্যাণ পরিচালক আরও বলেন, যাদের এনআইডি ছিল তারা কেন্দ্রে এসে স্পট রেজিষ্ট্রেশন করেই প্রথম ডোজের টিকা নিতে পেরেছেন। অনেক শিক্ষার্থী বাইরে থেকে প্রথম ডোজের টিকা নিয়ে এসে এখানে দ্বিতীয় ডোজ নিয়েছেন। টিকার জন্য দ্রুত এনআইডি পেতে ক্যাম্পাসেই আবেদন কেন্দ্র স্থাপন করেছিলাম। সেখানেও অনেক শিক্ষার্থী আবেদন করেছে।
 
দ্বিতীয় ডোজের টিকার ব্যাপারে তিনি বলেন, যেহেতু ক্যাম্পাসেই প্রথম ডোজ দেয়া হয়েছে , নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ডোজও এখানেই দেয়া হবে। আমরা আবার কেন্দ্র স্থাপন করবো। আর যারা এখন এনআইডি রেজিষ্ট্রেশন করেছে তারা সেসময়ে এনআইডি পেয়ে গেলে তারাও এখান থেকে প্রথম ডোজের টিকা নিতে পারবে। সেক্ষেত্রে তাদেরকে দ্বিতীয় ডোজ বাইরের কোনো কেন্দ্র থেকে নিতে হবে।
 
এর আগে গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিনে করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর ২৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি উন্মুক্ত করা হয়। কেন্দ্রটিতে চীনের তৈরি সিনোফার্মের (ভেরোসেল) টিকা দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে