উপস্থিতি ৯৫.২১ শতাংশ
কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ দেশের ২০ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটিই ছিল গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার শেষ পরীক্ষা। সোমবার দুপুর ১২টা থেকে এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সূত্র মতে, 'সি' ইউনিটে ২,১১২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিল ২,০১১ জন। অনুপস্থিত ছিল ১০১ জন। অর্থাৎ উপস্থিতির হার ৯৫.২১ শতাংশ।ইসমাত মুস্তাইদ নামে এক পরীক্ষার্থী পরীক্ষা শেষে বলেন, 'প্রশ্ন মানসম্মত ছিলো, তবে পরীক্ষার হলে ঘড়ি ছিলো না, এটা একটু সমস্যা হয়েছে, বাকি সবকিছু ভালো ছিলো।'
জয় চৌধুরী নামের আরেক পরীক্ষার্থী বলেন, 'প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ নেই, ভালো ছিলো। শিক্ষকরা অনেক বেশি আন্তরিক ছিলো তাই পরীক্ষার হলে কোনো সমস্যা হয়নি।'পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব
বলেন, পরীক্ষা সার্বিক দিক থেকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করি আমরা ভবিষ্যতেও এরকম সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা আয়োজন করতে পারব।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, 'ম্যাজিস্ট্রেট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে আমরা হল পরিদর্শন করছি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।'
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 'সি' ইউনিটের পরীক্ষা নিয়ে গুচ্ছ পদ্ধতির ৩ টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর আগে ‘এ’ ইউনিট ও ’বি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৬ শতাংশ।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা