গ্রো ইউর রিডারের জ্ঞানের গাড়ির যাত্রা শুরু
করোনা অতিমারীর কারনে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন যাবৎ বন্ধ এবং করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য এখন অনেকটা অনিশ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ কবে খুলবে। এরই মধ্যে বাংলাদেশের নিম্নআয়ের মানুষ তাদের জীবিকা নির্বাহের পথও হারাচ্ছে এবং এটা অনেকটা স্বাভাবিক ঘটনায় রূপ নিয়েছে। ফলে এই নিম্নআয়ের পরিবারের শিশুদের শিক্ষাজীবন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। পুরো পৃথিবীতে ১০ মিলিয়ন শিশুর করোনা অতিমারীর প্রভাবে স্কুলে ফিরে না যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও সেই ঝুঁকির বাইরে নয়। একটি গবেষণায় উঠে এসেছে, ৮৪% মানুষ যারা শিক্ষা বিষয়ক উন্নয়ন সংস্থার সাথে যুক্ত এবং শিক্ষকতা পেশায় আছেন- তারা মনে করেন, করোনাপরবর্তী সময়ে শিশুদের স্কুল থেকে ঝরে পড়ার হার অনেক বৃদ্ধি পাবে এবং শিশুশ্রম এবং বাল্যবিবাহের হার বাড়বে।
এ অবস্থায় চলতি বছরের শুরুতে গ্রো ইউর রিডার শুরু করে তাদের জ্ঞানের গাড়ি (WOW– Wheels of Wisdom) প্রজেক্ট। এই জ্ঞানের গাড়িটি বই নিয়ে চলে যায় সুবিধাবঞ্চিত শিশুদের বাড়িতে বাড়িতে এবং শিশুরা ওই গাড়ি থেকে বিনামূল্যে বই সংগ্রহ করে সেগুলো পড়তে পারে। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো শিশুরা যাতে স্কুলে যাওয়ার বা পড়াশোনা করার আগ্রহ ধরে রাখতে পারে। বইয়ের সাথে শিশুদের সম্পর্ক যাতে পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে যায়, সেজন্য গাড়িটি সপ্তাহে ৫ দিন ঢাকার ৩টি নিম্নআয়ের মানুষদের কমিউনিটিতে বই সরবরাহ করে থাকে এবং একই সাথে করোনা সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ২ মাস জ্ঞানের গাড়ি বন্ধ ছিলো। আজ থেকে আবার জ্ঞানের গাড়ি তার কার্যক্রম আরম্ভ করেছে ঢাকার এয়ারপোর্টসংলগ্ন দক্ষিণখান, উত্তরখান এবং চালাবন এলাকায়। এই উদ্বোধনীতে গ্রো ইউর রিডার আয়োজন করেছে পুতুলনাচের, যার মাধ্যমে শিশুদের মধ্যে করোনা সচেতনতা এবং জ্ঞানের গাড়ি থেকে বই সংগ্রহ করার উপায় জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছে এয়ারপোর্টসংলগ্ন গাওয়াইর এলাকায়।
গ্রো ইউর রিডারের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া জাফরিন মনে করেন, উদ্যোগটি কিছুটা হলেও ওই এলাকার শিশুদের স্কুল থেকে ঝরে পড়ার হার কমাবে এবং শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।
আরেক সহ-প্রতিষ্ঠাতা আমিনা আজাদ বলেন, করোনা মহামারীর এই অনিশ্চিত সময়ে সবাইকে আমাদের পাশে চাই, যাতে এরকম আরো উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি।
গ্রো ইউর রিডার আগামী মাস থেকে ঢাকার ৪টি জায়গায় ‘বুক গ্যারেজ’ নামে ৪টি পথ লাইব্রেরি স্থাপন করতে যাচ্ছে, যেখানে মানুষ তাদের পুরনো বই রেখে যেতে পারবে; যাতে যাদের বই নেই তারা পড়তে পারে। এ অসাধারণ উদ্যোগের জন্য তারা পুরনো ও নতুন বই সংগ্রহ করছে, যেখানে আপনারা চাইলেও আপনাদের ঘরের কোণে পড়ে থাকা বইগুলো পাঠিয়ে দিতে পারেন Book Garage Event Link-এর ঠিকানায়।
গ্রো ইউর রিডার একটি নন প্রফিট অরগানাইজেশন, যারা সুবিধাবঞ্চিত শিশুদের গুণগত শিক্ষা নিয়ে কাজ করে। তারা যাত্রা শুরু করেছে ২০১৬ সালে। এখন মাঠপর্যায় ছাড়াও অনলাইনে তাদের অনেক ধরনের কার্যক্রম চলছে। তারা করোনাকালীন সময়ে অনলাইন লাইব্রেরির ব্যবস্থা করেছে, যাতে শিশুরা ঘরে বসেই বই পড়ার সুযোগ পায়।
লেখক,
শাহিন রেজা, নাগরিক সাংবাদিক
এমএসএম / জামান
ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী
১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন
১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স শুরু
মানসম্মত গবেষণা ও থিসিস লেখার মানোন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা
কেআইবিতে হামলার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ সমাবেশ
গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
গণ বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার
গবির মাইক্রোবায়োলজি শিক্ষার্থীদের ল্যাবরেটরি পরিদর্শন
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল
গবিসাস ও ব্লাড কালেক্টরসের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতার প্রত্যয়
বিশ্বকাপে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা