মহাত্মা গান্ধীর নাতনির মেয়েকে ৭ বছরের কারাদণ্ড
আর্থিক প্রতারণা ও জালিয়াতির দায়ে মহাত্মা গান্ধীর নাতনির মেয়েকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ আফ্রিকার একটি আদালত। স্থানীয় সময় সোমবার (৭ জুন) ৫৬ ব্ছর বয়সী আশিস লতা রামগোবিনের বিরুদ্ধে এ রায়ে ঘোষণা করেন বিচারক। আশিস লতা মহাত্মা গান্ধীর নাতনি এলা গান্ধীর মেয়ে। খবর হিন্দুস্তান টাইমসের।
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটি (এনপিএ) সোমবার আদালতে জানায়, ২০১৫ সালে ব্যবসায়ী এস আর মহারাজের সঙ্গে পরিচয় হয় আশিস লতার। মহারাজ ভারত থেকে কাপড় আমদানি এবং জুতা তৈরি করে বিভিন্ন দেশে রফতানি করে থাকেন। আর এই সুযোগে ব্যবসা সংক্রান্ত কথা বলে ওই অর্থ হাতিয়ে নেন তিনি।
চুক্তি অনুযায়ী আশিস লতা প্রতিশ্রুতি না রাখার অভিযোগে মামলা করেন ওই ব্যবসায়ী। অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে তার বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড ঘোষণা করে আদালত।
জামান / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক