ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ভোগান্তি মাথায় নিয়ে কেন্দ্রে আসছেন পরীক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১১-২০২১ সকাল ৯:৫৮

কেউ আসছেন হেঁটে, কেউ রিকশায় বা সিএনজি অটোরিকশায় করে। সকাল থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তি মাথায় নিয়ে কেন্দ্রে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন করা পরীক্ষার্থীরা।

শুক্রবার (৫ নভেম্বর) ২০২০-২১ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইতোমধ্যেই পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় করছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, চলবে ১১টা পর্যন্ত। সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সাতটি হলো : ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

সরেজমিনে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই কলেজের সামনে ভিড় করছেন পরীক্ষার্থীরা। কেন্দ্রে আসা এসব শিক্ষার্থীরা জানান, তাদের পথে পথে ভোগান্তির কথা।

সাভার থেকে কিছুটা পথ সিএনজি অটোরিকশায়, কিছুটা পথ রিকশায় সবশেষ পায়ে হেঁটে ঢাকা কলেজে পরীক্ষা দিতে এসেছেন রফিকুল ইসলাম ও মারিয়া জাহান। তারা বলেন, হঠাৎ ডাকা ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়তে হয়েছে। গুনতে হয়েছে বাড়তি ভাড়াও।

আফরোজা আলম নামে আরেক পরীক্ষার্থী বলেন, ধর্মঘটের খবর আমরা জানতাম না। হঠাৎ বাস চলাচল না করায় সকালে বের হয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা না হয় আশপাশে থেকে পরীক্ষা দিতে আসতে পেরেছি অনেকেই রয়েছেন যারা দূরে অবস্থান করছেন। তারা বাস চলাচল বন্ধ হওয়ার কারণে পরীক্ষা দিতে আসতে পারছেন না।

তবে যেকোনো পরিস্থিতিতে পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ। তিনি বলেন, পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যথাসময়ে আমরা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করাব এবং পরীক্ষা নেব। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স শুরু

মানসম্মত গবেষণা ও থিসিস লেখার মানোন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

কেআইবিতে হামলার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ সমাবেশ

গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

গণ বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার

গবির মাইক্রোবায়োলজি শিক্ষার্থীদের ল্যাবরেটরি পরিদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল

গবিসাস ও ব্লাড কালেক্টরসের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতার প্রত্যয়

বিশ্বকাপে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ইউট্যাব ও জিয়া পরিষদের আয়োজনে পবিপ্রবি ও ববি উপাচার্যকে সংবর্ধনা

দুধ থেকে স্বপ্নের স্বাদ: ভেটেরিনারি শিক্ষার্থীদের এক মিষ্টিময় পাঠশালা

কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন