ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

একদিনে ২৬ পরীক্ষা: প্রিলিতে টিকেও ছিটকে যাচ্ছেন প্রার্থীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১১-২০২১ দুপুর ১:২০

সরকারি নয়টি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে। নবম গ্রেডসহ বেশ কয়েকটি গ্রেডের বিভিন্ন পদের এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সময়ে। ফলে যেকোনো একটি নিয়োগ পরীক্ষা বেছে নিতে হচ্ছে চাকরিপ্রার্থীদের।

পরীক্ষার সময়সূচির এমন ফাঁদে অনেকে প্রিলিমিনারিতে পাস করেও লিখিত পরীক্ষায় অংশ নিতে পারছেন না। আবার টাকা দিয়ে একাধিক পদে আবেদন করেও নিয়োগ পরীক্ষা দিতে না পেরে অনেকে ক্ষোভ জানিয়েছেন।

জানা গেছে, শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পল্লী উন্নয়ন একাডেমি, সিলেট শ্রম আদালত, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে।

জয়নুল আবেদীন নামে একজন চাকরিপ্রার্থী বলেন, ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) ফিল্ড অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে টিকেছি। আজ রিটেন (লিখিত) পরীক্ষা ছিল। তবে আমি দিতে পারছি না। সিদ্ধান্ত নিয়েছি- সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের পরীক্ষায় অংশ নেবো।’

তিনি বলেন, ‘একই সময়ে একাধিক পরীক্ষার সূচি না পড়লে আমি এনএসআই-এর লিখিত পরীক্ষা দিতে পারতাম। এখন সেটা মিস হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’

ওয়াহিদ মৃধা নামে আরেক চাকরিপ্রত্যাশী বলেন, ‘সামনে বিসিএস পরীক্ষা। এরমধ্যে একদিনে একাধিক পরীক্ষা। আবার যানবাহন বন্ধ। পুরান ঢাকা থেকে খিলগাঁও কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে। কীভাবে কেন্দ্রে যাবো, বুঝতে পারছি না। সিএনজি ভাড়া করে যেতে যে টাকাটা লাগবে, তা একজন বেকারের পক্ষে যোগাড় করা কষ্টসাধ্য।’

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল। এগুলো আবার শুরু হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় নিজ নিজ উদ্যোগে শুক্র ও শনিবার পরীক্ষাগুলো নিচ্ছে। তবে কারও মধ্যে কোনো সমন্বয় নেই।’

তিনি বলেন, ‘একদিনে অনেক পরীক্ষা হওয়ায় প্রার্থীদের সমস্যা হচ্ছে। আগ্রহ থাকা সত্ত্বেও অনেকে একাধিক পরীক্ষা দিতে পারছে না। এ জন্য নিয়োগ পরীক্ষা সেল তৈরি করা প্রয়োজন। যার দায়িত্ব হবে কার কবে পরীক্ষা সেগুলো জেনে পরীক্ষার দিন, তারিখ ঠিক করা। এতে একইদিনে একাধিক পরীক্ষা হওয়ার সুযোগ কমবে।’

এদিকে, আজ শুক্রবার (৫ নভেম্বর) সকালে ১৭টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে সকাল ও বিকেল মিলিয়ে একদিনেই ২৬টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল