ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় স্ত্রীসহ বাংলাদেশি যুবক গ্রেফতার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২১ দুপুর ৩:১৩

জাল ভিসাসহ (টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস) এক বাংলাদেশি ব্যবসায়ী ও তার ইন্দোনেশিয়ান স্ত্রীকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৫ নভেম্বর) দেশটির ইমিগ্রেশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল জাজাইমি দাউদ। 

বিবৃতিতে বলা হয়, গত বুধবার (৩ নভেম্বর) রাজধানীর কুয়ালালামপুরের কন্ডোমোনিয়াম থেকে স্পেশাল ডিভিশনের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে তদন্তের স্বার্থে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি যুবকের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, এ কাজে সহযোগিতার জন্য ৪৪ বছর বয়সী তার ইন্দোনেশিয়ান স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রীর কাছ থেকে মালয়েশিয়ান ১ লাখ ৬২ হাজার ৭৭ রিঙ্গিত উদ্ধার করা হয়, যা বাংলাদেশি টাকায় ৩২ লাখেরও বেশি।

মালয়েশিয়া পুলিশের ধারণা, সিস্টেম হ্যাক করে জালিয়াতির মাধ্যমে তাকে পারমিট দিয়েছে অন্য একটি প্রতারক চক্র, যা ওই বাংলাদেশি যুবক ব্যবহার করছেন। পরে ওই যুবক ও তার স্ত্রীকে অভিবাসন আইনের অধীনে গ্রেফতার দেখিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়।

জামান / জামান

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা