ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পরিবহন ধর্মঘট : পরীক্ষার্থীদের জন্য চলবে জবির বাস


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৫-১১-২০২১ বিকাল ৬:৩৫
সরকারের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘটের মধ্যেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু থাকবে। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলায় শিক্ষার্থীদের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ সকালের সময়কে এ তথ্য নিশ্চিত করেন।
 
পরিবহন প্রশাসক বলেন, পরীক্ষা স্থগিত করা হবে না। সে উপায়ও নেই৷ তাই আগের মতোই নির্দিষ্ট রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চালু থাকবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে এসে‍ই পরীক্ষায় অংশগ্রহণ করবে।
 
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের অনুরোধ করব ধর্মঘট চলায় কোথাও পরিবহন শ্রমিকদের দ্বারা বাধার সম্মুখীন হলে তাদের সাথে সংযত আচরণ করতে। প্রক্টরিয়াল বডি কিংবা আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইতোমধ্যে আশপাশের থানাগুলোর সাথে প্রক্টরিয়াল বডির কথা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নজর থাকবে। যেহেতু তাদের পরীক্ষা চলছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।
 
উল্লেখ্য, সরকার কর্তৃক জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় শুক্রবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। গণপরিবহনের পাশাপাশি বন্ধ আছে পণ্যবাহী গাড়ি চলাচলও। এতে রাজধানীসহ সারাদেশেই ভোগান্তিতে পড়েছেন জনগণ।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে