পশ্চিমাদের জবাব দিতে মিডিয়া হাউস গঠনের পরিকল্পনা চীন-পাকিস্তানের
পাকিস্তান ও চীন মিলে একটি নিউজ চ্যানেল খোলার পরিকল্পনা করছে যা পশ্চিমা দেশগুলিকে হারিয়ে ‘তথ্য আধিপত্য’ বিস্তার করতে সাহায্য করবে তাদের। পশ্চিমের চীনবিরোধী তথ্য এবং খবরের বিকল্প হিসেবে এই টিভই চ্যানেল গঠন করতে চাইছে পাকিস্তান এবং চীন। কাতারের আলজাজিরা বা রাশিয়ার আরটি নেটওয়ার্কের ধাঁচে একটি সংগঠন গড়ে তুলে পশ্চিমা নিউজ চ্যানেলগুলিকে টক্কর দেয়ার পরিকল্পনা করছে পাকিস্তান ও চীন। এই চ্যানেলের পুরো ফান্ডিং বেইজিং করছে বলে সূত্রের খবর। বেইজিংয়ের মত, তাদের কাছে ‘ক্যাশ পাওয়ার’ রয়েছে। যার সাহায্যে অন্য দেশে আন্তর্জাতিক মানের ‘ফ্রি মিডিয়া’ গঠন করা যেতে পারে। তাই এই চ্যানেলটি চীনের টাকায় গঠিত হতে পারে পাকিস্তানে।
উল্লেখ্য, গত দুই বছর ধরে মালয়েশিয়া এবং তুরস্কের সঙ্গে মিলে একটি ইংরেজি নিউজ চ্যানেল খোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামোফোবিয়া সরিয়ে গোটা বিশ্বে ইসলাম ধর্মের ইতিবাচক চেহারা তুলে ধরার লক্ষ্যে এই চ্যানেলটি গঠন করার পরিকল্পনা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ২০১৯ সালে প্রথমবার এই চ্যানেল নিয়ে বৈঠক হয়েছিল নিউইয়র্কে। তবে তারপর খুব একটা কথা এগোয়নি।
এই আবহে চীন পাকিস্তানের সাহায্যে এগিয়ে এসেছে। এই প্রোজেক্টের মাধ্যমে চীন যেমন পাকিস্তানের সঙ্গে নিজেদের বন্ধুত্ব আরও দৃঢ় করতে পারবে। পাশাপাশি পাকিস্তানের মাধ্যমে বিশ্বে নিজেদের ভাবমূর্তি ভালো করতে পারবে চীন। অনেকই বলছেন, চীনের অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো বর্তমানে এমন পর্যায়ে রয়েছে সেখানে মিডিয়া হাউজগুলির হাতে অর্থ থাকলেও সেখানে আন্তর্জাতিক মানের ‘ফ্রি মিডিয়া’ গঠনের সুযোগ কম। পাকিস্তানে পরিস্থিতি এদিক থেকে অনুকূল হলেও তাদের হাতে অর্থ নেই। তাই পাকিস্তানকে সাহায্য করতে আগ্রহী চীন।
সূত্র : হিন্দুস্থান টাইমস
জামান / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক