ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর গালে যুবকের থাপ্পড়


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২১ রাত ৮:৪৯

ফ্রান্সের দক্ষিণ-পূর্বের ড্রোম অঞ্চলে সরকারি সফরে গিয়ে লজ্জাজনক এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সরকারি এই সফরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাতের সময় এক যুবক ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন বলে মঙ্গলবার (৮ জুন) বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

বিব্রতকর এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। কিন্তু মুহূর্তের মধ্যে তাকে থাপ্পড় মারার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, দক্ষিণ-পূর্বাঞ্চলের ভ্যালেন্স শহরের বাইরের টেইন-ই হারমিটেট এলাকায় সরকারি সফরের সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাত মেলাতে যান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। এ সময় সামনের উঁচু প্রতিবন্ধকতার বিপরীত দিক থেকে এক যুবকের দিকে প্রেসিডেন্ট হাত বাড়িয়ে দিলে ওই যুবক ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন। পরে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

ফরাসি গণমাধ্যম বলছে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রেসিডেন্টকে থাপ্পড় মারার সময় ওই যুবক চিৎকার করে বলেন, ‘ম্যাক্রোঁবাদ নিপাত যাক।’

দেশটির রাজনীতিবিদরা প্রেসিডেন্টকে আঘাতের ঘটনার নিন্দা জানিয়েছেন। দেশটির কট্টর বামপন্থী নেতা জিন-লুস মেলেনকন এক টুইটবার্তায় বলেছেন, থাপ্পড়ের এই ঘটনায় তিনি প্রেসিডেন্টের প্রতি সংহতি প্রকাশ করছেন।

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের