ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রেজুলেশনসহ মনোনয়নপ্রত্যাশীদের নাম কেন্দ্রে পাঠাতে শেখ হাসিনার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ১১:২৫

ইউনিয়ন পরিষদসহ (ইউপি) স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নাম রেজুলেশনসহ কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ স্থানীয় সরকার পরিষদ মনোনয়ন বোর্ডের সভায় তিনি এ নির্দেশ দেন। মনোনয়নপ্রত্যাশীদের নাম পাঠানো নিয়ে বিভিন্ন অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে এই পদ্ধতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য জানিয়েছেন।

এদিকে মনোনয়নপ্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর বিষয়টি আগে এককভাবে জেলা আওয়ামী লীগের ওপর অর্পণ করা ছিল। সেই প্রক্রিয়ায়ও আনা হয়েছে পরিবর্তন। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীদের নাম পাঠাবে ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীদের নাম পাঠাবে উপজেলা আওয়ামী লীগ আর পৌর মেয়র মনোনয়নপ্রত্যাশীদের নাম পাঠাবে পৌর আওয়ামী লীগ। সংশ্লিষ্ট ইউনিটগুলো রেজুলেশন নিয়ে জেলা আওয়ামী লীগের কাছে হস্তান্তর করার পর তারা ওই প্রস্তাবনা কেন্দ্রে পাঠাবে।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এক সদস্য জানান, মনোনয়নপ্রত্যাশীদের নাম কেন্দ্রে পাঠাতে রেজুলেশন বাধ্যতামূলক করা হলেও দেখা যায় অনেক জেলা তা মানছে না। এ নিয়ে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তিনি প্রশ্ন রেখেছেন, রেজুলেশন করে নাম প্রস্তাব করে না কেন তৃণমূল নেতারা?

শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে সভাপতিমণ্ডলীর অপর এক সদস্য জানান, নেত্রী (শেখ হাসিনা) নির্দেশ দিয়েছেন তৃণমূল থেকে কেন্দ্রে নাম প্রস্তাব হতে হবে রেজুলেশন আকারে। ওই নেতাদের ভাষ্যমতে- প্রধানমন্ত্রী জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীর নাম উপজেলা আওয়ামী লীগ, পৌরসভার মেয়রপ্রত্যাশীর নাম পৌর আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীর নাম পাঠাবে ইউনিয়ন আওয়ামী লীগ। তবে অবশ্যই তা রেজুলেশনসহ হতে হবে। তিনি বলেছেন, ধানমন্ডি কার্যালয়ে যখন মনোনয়নপ্রত্যাশীদের নাম জমা হয় তখন যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি-না তা ভালোভাবে যাচাই-বাছাই করা উচিত।

এদিকে সারাদেশে প্রায় চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন চলমান রয়েছে। এরই মধ্যে তিন ধাপে প্রায় আড়াই হাজার ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সামনে যেসব নির্বাচন রয়েছে তাতে সর্বশেষ বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে।

জামান / জামান

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান