'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এবং দেশকে অস্থিতিশীল করতে অনেক চক্রান্ত হচ্ছে।
তিনি আরও বলেন, সারা পৃথিবীর মানুষ যাকে সম্মান করে, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে। এতে কি দেশের সুনাম হয়েছে? এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি।
বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সর্বানদিয়া গ্রামে 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান এবং লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল মেরেছে, একটা ফুটেছে একটা ফুটেনি, পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ভারত থেকে বসে মদদ দেয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, ওদের কাছে অনেক টাকা, ওরা বিদেশে বসে দেশের টাকায় আয়েশী জীবন যাপন করছে আর ষড়যন্ত্র করছে, দেশের অভ্যান্তরে নাশকতা সৃষ্টি করার জন্য সেই টাকা খরচ করছে।
এসময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মো. লকাই বিশ্বাস এর জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, দশ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন এবং বেশ কয়েকজন অসুস্থ কর্মীদের মাঝে চিকিৎসা সহায়তা তুলে দেন।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপনসহ অন্যরা।
aliul / aliul
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত
ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই
পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে : রিজভী
প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া কথা রাখেন : ডিএনসিসি প্রশাসক
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী
জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ
আ.লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান