ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি
বাড়িতে ইলিশ রান্না হলে সবাই মজা করে খেলেও জমা হতে থাকে ইলিশের লেজ। কাঁটার ভয়ে ইলিশের লেজ খেতে চান না অনেকেই। এদিকে ইলিশের লেজ ভর্তা হলে তখন ঠিকই চেটেপুটে খান। মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছেন তো? না খেলেও ক্ষতি নেই, সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে খেতে পারবেন এই ভর্তা। রেসিপি জেনে নিন-
তৈরি করতে যা লাগবে
ইলিশ মাছের লেজ- ৪ টুকরা
শুকনো মরিচ- ৪/৫ টি
কাঁচা মরিচ কুচি- ২ টি
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
সরিষার তেল- ৩ টেবিল চামচ
লবণ- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর তাতে লবণ ও হলুদ মাখিয়ে লালচে করে ভেজে নিন। সেই তেলে শুকনো মরিচ ভেজে তুলে রাখুন।
এরপর সাবধানে মাছের কাঁটা বেছে নিন। একটা বড় পাত্রে রাখুন। এবার পেঁয়াজ কুচি, ভাজা শুকনো মরিচ, কাঁচা মরিচ কুচি, সরিষার তেল ও লবণ একসঙ্গে চটকে মেখে নিন।
এরপর বেছে রাখা মাছের সাথে সবকিছু ভালো করে মেখে নিলেই ভর্তা তৈরি। এই ভর্তা গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওর সঙ্গে পরিবেশন করা যায়।
এমএসএম / এমএসএম
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন