ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

রেস্টুরেন্টের মতো ফ্রায়েড রাইস রাঁধবেন যেভাবে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ১২:২

পোলাও কিংবা বিরিয়ানির মতোই বর্তমানে আরেকটি জনপ্রিয় খাবার হলো ফ্রায়েড রাইস। চাইনিজ খাবার হিসেবে পরিচিত এই খাবার খাওয়া হয় মাংসের বিভিন্ন আইটেমের সঙ্গে। অনেকে আবার এমনিতেই খেতে পছন্দ করেন। কম সময়ে এবং অল্প উপকরণে তৈরি করা যায় ফ্রায়েড রাইস। এবার থেকে ফ্রায়েড রাইস খাওয়ার জন্য রেস্টুরেন্টে না গেলেও চলবে। তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। চলুন জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

পোলাওয়ের চাল- ৫০০ গ্রাম

চিকেন কুচি- ১ কাপ

গাজর, মটর শুঁটি ও বরবরটি কুচি- আধা কাপ

পেঁয়াজ কুচি- আধা কাপ

আদা ও রসুন কুচি- ১ চা চামচ

এলাচ ও দারুচিনি ২-৩ টুকরা

কাঁচা মরিচ ৫-৬টি

টমেটো সস- ১ টেবিল চামচ

ওয়েস্টার সস- ১ টেবিল চামচ

পেঁয়াজপাতা কুচি- ১ টেবিল চামচ

সাদা গোলমরিচ গুঁড়া- আধা কাপ

ডিম- ২টি

তেল/বাটার- আধা কাপ

লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

চাল ধুয়ে নিন। এরপর কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর চাল আশি ভাগের মতো সেদ্ধ হলে নামিয়ে নিতে হবে। পুরোপুরি সেদ্ধ করা যাবে না। মাংসের কিমা ধুয়ে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর সব সবজি ভালোভাবে ধুয়ে ভাপিয়ে নিতে হবে। ডিম আলাদা একটি পাত্রে ফেটিয়ে নিয়ে গরম প্যানে তেল দিয়ে ঝুরি ভেজে নিতে হবে। 

একটি প্যানে তেল অথবা বাটার গরম করে তাতে পেঁয়াজ, আদা ও রসুন হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এরপর তাতে মাংসের কিমা দিয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর পর ভাজা ভাজা হয়ে এলে তাতে সেদ্ধ করা চাল ও সবজি দিয়ে দিন। এরপর দিতে হবে কাঁচা মরিচ। ২-৩ মিনিট ভেজে টমেটো-ওয়েস্টার সস, পেঁয়াজপাতা কুচি, ডিম ঝুরি ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর মিনিট দুয়েক দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।

এমএসএম / এমএসএম

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ