ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাককানইবি শিক্ষার্থীদের সকল ফি অনলাইনে নেয়ার চুক্তি স্বাক্ষরিত


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ৩:৫৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের নিকট হতে সকল ফি আদায়ের জন্য অনলাইনভিত্তিক সফটওয়্যার কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয়টির সোনালী ব্যাংকের শাখা। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে। ফলে ডিজিটাল লেনদেনে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে।
 
রোববার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন ও সোনালী ব্যাংকের পক্ষে ময়মনসিংহ জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মো. আব্দুল মজিদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. তারিকুল ইসলাম ও সোনালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা ম্যানেজার মোহাম্মদ কবির হোসেনসহ অন্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসনিক ভবনের নিচে স্থাপিত সোনালী ব্যাংকের এটিএম বুথ ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময়  আমন্ত্রিত অতিথিসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত