ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

‘কুদস ও মসজিদুল আকসা গোটা মুসলিম উম্মাহর সম্পদ’


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ১০:১৬

জেরুজালেম আল-কুদসে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে নামাজ আদায় করার আশা প্রকাশ করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি লেবাননের আল-মানার টেলিভিশন প্রতিষ্ঠার ত্রিশতম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে এক বক্তব্যে এ আশা প্রকাশ করেন।

তিনি বলেন, কুদস ও মসজিদুল আকসা গোটা মুসলিম উম্মাহর সম্পদ এবং বিশ্ব মুসলিম একদিন নির্ভয়ে একসঙ্গে এই মসজিদে নামাজ আদায় করতে পারবে বলে তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করেন।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, সকল মুসলিম দেশের উচিত এই মসজিদকে ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মুক্ত করার সংগ্রামে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমরা একটি বিদ্বেষী, গণ্ডমূর্খ ও সংকটে পতিত শত্রুর মুখোমুখি দাঁড়ায়ে আছি যে অভ্যন্তরীণ সংকট থেকে পালানোর জন্য সামনের দিকে দৌড় দেয়। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেকে চলমান রাজনৈতিক সংকট থেকে বের করে আনার জন্য আবারো যেকোনো অপরিপক্ক সিদ্ধান্ত নিতে পারে। কাজেই এ ব্যাপারে মুসলিম বিশ্বকে সচেতন থাকতে হবে।

সূত্র : পার্সটুডে

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের