ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ট্রাক মালিক-শ্রমিকদের সঙ্গে রাতে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ২:৩০

ধর্মঘট পালন করা ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন করা যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে ‍আজ সোমবার (৮ নভেম্বর) রাতে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাত ৮টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

তিনি জানান, বর্তমানে মন্ত্রী মহোদয় কক্সবাজারে আছেন। তিনি সন্ধ্যা ৭টায় ঢাকায় ফিরবেন। এরপর রাত ৮টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহণ যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ৪ নভেম্বর থেকে জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। বাড়তি দামের কারণে ৪ নভেম্বর থেকেই পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেন মালিকরা। ৪ নভেম্বর থেকে যাত্রীবাহী বাস চলাচলও বন্ধ করে দেয়া হয়। রোববার ভাড়া বাড়ানোর প্রেক্ষাপটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হলেও ধর্মঘট অব্যাহত রেখেছেন পণ্যবাহী যানবাহন মালিকরা।

রোববার বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান জানান, জ্বালানি তেলের দাম না কমলে ট্রাক চলবে না।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির