তালিকা ছাড়াই গাবতলীতে টিকিটপ্রতি ৫০-১০০ টাকা বেশি ভাড়া আদায়
ভাড়া বাড়ানোর পর রাজধানীর গাবতলী টার্মিনাল থেকে দূরপাল্লার পরিবহন চলাচল শুরু হয়েছে। তবে বাড়তি ভাড়ার নতুন তালিকা এখনো করা হয়নি। অথচ টিকিট কাউন্টারগুলোতে ইচ্ছামতো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। সোমবার (৮ নভেম্বর) গাবতলী বাস টার্মিনালের কাউন্টাগুলোয় যাত্রীরা এ অভিযোগ করেন।
জানা গেছে, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রেক্ষাপটে নতুন বাসভাড়া নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে বাস মালিকরা এখনো ভাড়ার তালিকা করেননি। ফলে ইচ্ছামতো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে। এ সময় নতুন নির্ধারিত ভাড়া নিয়ে যাত্রী ও টিকিট বিক্রেতাদের মধ্যে বাগবিতণ্ডা হচ্ছে। তবে নিরুপায় হয়ে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে যাত্রা করছেন।
যশোর-মাগুরা চলাচলরত দিগন্ত পরিবহনের টিকিট বিক্রেতা মিজানুর রহমান বলেন, ভাড়া বৃদ্ধির নতুন তালিকা আমরা এখনো পাইনি। এ কারণে আগের চাইতে কিছুটা বেশি ভাড়া ধরে টিকিট বিক্রি করা হচ্ছে। কতটা বেশি নেয়া হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, দূরত্ব অনুযায়ী প্রতিটি টিকিটে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নেয়া হচ্ছে।
হানিফ এন্টারপ্রাইজের টিকিট বিক্রেতা ইদ্রিস মিয়া বলেন, নতুন ভাড়ার চার্ট এখনো আসেনি। তবে ভাড়া যেহেতু বাড়িয়েছে সরকার, তাই আগের চেয়ে কিছুটা বেশি নেয়া হচ্ছে। নতুন চার্টে তো ভাড়া বেশিই থাকবে।
গোল্ডেন লাইনের টিকিট বিক্রেতা ফরিদ মিয়া বলেন, মালিকপক্ষের নির্দেশে আগের চেয়ে ভাড়া কিছুটা বাড়িয়ে নেয়া হচ্ছে। তবে ভাড়ার নতুন তালিকা এলে সে অনুযায়ী টিকিট বিক্রি করা হবে।
এছাড়া উত্তরবঙ্গ রুটে চলাচল করা সব পরিবহনের বাসের টিকিটপ্রতি ১০০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। পরিবহন মালিকের নির্দেশে ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন এসআর ট্রাভেলসের টিকিট বিক্রেতা সুজিত। তিনি বলেন, নতুন ভাড়ার তালিকা না পেলেও মালিক নির্দেশ দিয়েছেন প্রতি টিকিটে ১০০ টাকা বাড়তি ভাড়া নিতে। এ কারণেই আমরা বাড়তি ভাড়া যোগ করে নিচ্ছি। নতুন তালিকা এলে সে অনুযায়ী ভাড়া আদায় করা হবে।
জামান / জামান
পত্র-নথি নিষ্পত্তিতে বিলম্ব ঠেকাতে মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শিগগিরই গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর
খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রী ফরহাদের
শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী
আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন-সংবর্ধনা অনুষ্ঠিত
চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা
কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে
কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে কলেজছাত্রীর মৃত্যু