ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৭
ভারতে একটি মিনিবাসের সঙ্গে মালবাহী জেসিবি লোডারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের কানপুরের কাছে সাচেন্দিতে এ দুর্ঘটনা ঘটে।
কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, দিল্লি থেকে লখনৌ যাওয়ার পথে কানপুরের সাচেন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা শহরের হ্যালেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তিনি দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে কানপুরের এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইটে এই ঘোষণা দেওয়া হয়।
প্রীতি / প্রীতি
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক