কানাডায় ধর্ম বিদ্বেষের কোনো স্থান নেই : ট্রুডো
কানাডায় ইসলাম বিরোধী মনোভাব বা ধর্ম বিদ্বেষের কোনো স্থান নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় অন্টারিও রাজ্যের শোকসভায় তিনি এ কথা বলেন।
জাস্টিন ট্রুডো বলেন, শুধু মুসলিম নন, যে কোনো ধর্মের মানুষের জন্যই নিরাপদ হতে হবে কানাডার প্রতিটি শহর। এজন্য সন্ত্রাসবাদ সৃষ্টি হয় এমন চিন্তা-ভাবনা কমাতে হবে।
তিনি বলেন, কানাডায় সত্যিকারার্থেই ইসলামভীতি রয়েছে, আছে বর্ণবিদ্বেষও। কিন্তু আমাদের কমিউনিটি-সমাজ-দেশে এগুলোর কোনো স্থান নেই। ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা রুখে দিতে হবে। যখনই আমাদের সন্তান বা প্রবীণদের ওপর আঘাত আসবে, সবাই মিলে আমরা সন্ত্রাসবাদ ও ধর্ম বিদ্বেষকে না বলব।
প্রসঙ্গত, গত রোববার (৬ জুন) পাকিস্তানি বংশোদ্ভূত একটি পরিবারের ওপর পিকআপ তুলে দেয় এক চালক। এতে ওই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান ৯ বছরের একটি শিশু। ঘটনাস্থল থেকে নাথানেল ভেল্টম্যান নামে ২০ বছর বয়সী হামলাকারী যুবককে আটক করে পুলিশ।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক