ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আজীবন কারাগারেই থাকতে হবে বসনিয়ার ‘কসাই’ ম্লাদিচকে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ১১:১৬

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে বসনিয়ার কসাই খ্যাত রাতকো ম্লাদিচের আপিল আবেদন খারিজ করে দিয়েছেন জাতিসংঘের একটি বিশেষ ট্রাইব্যুনাল। এর ফলে ৭৮ বছর বয়সী সাবেক বসনিয়ার সার্ব কমান্ডার রাতকোকে বাকি জীবন কারাগারেই থাকতে হবে। এ রায়কে ঐতিহাসিক বলে অবিহত করেছে হোয়াইট হাউস। খবর গার্ডিয়ানের।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুন) জাতিসংঘের ৫ জন বিচারকের একটি বিশেষ প্যানেল ম্লাদিচের আপিল আবেদন খারিজ করে দেন। ফলে তার এ সাজা বহাল থাকে। ২০১৭ সালে তাকে আজীবন কারাদণ্ডাদেশ দেয় দেশটির আদালত। এরপর এ রায়ের বিরুদ্ধে আপিল করেন তার আইনজীবী। সেখানে আইনজীবী উল্লেখ করেন, সার্বিয়া যুদ্ধের সময়ে ম্লাদিচের অধীনস্ত পুরো বাহিনীর দায় তাকে কেন নিতে হবে? ১৯৯৫ সালে সার্বিয়া যুদ্ধে ৮ হাজারেরও বেশি মুসলিম হত্যার অভিযোগ রাতকো ম্লাদিচের বিরুদ্ধে। যে হত্যাকাণ্ডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় গণহত্যা হিসেবে বিবেচনা করা হয়।

এই ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্রেসলেট বলেন, বিশ্ব বিচার ব্যবস্থায় ঘটনাটি একটি উদাহরণ। যদিও ম্লাদিচের বিচারকার্যে সময় লেগেছে বেশ।

রাতকো ম্লাদিচের আজীবন কারাগারে থাকার সাজা বহাল রাখাকে ঐতিহাসিক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি এ যুদ্ধে ক্ষতিগ্রস্তদের পাশে আছেন বলেও ঘোষণা দেন।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ পরামর্শক এলিস ওয়াইরিমু নেদারিতু বলেন, এ বিচার ক্ষতিগ্রস্ত এবং ভয়াবহতা থেকে বেঁচে ফেরাদের জন্য কিছুটা হলেও সান্ত্বনা দেবে।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট বলেছেন, আদালতের এ রায় বিশ্ববাসীকে বেদনাদায়ক অতীতকে পিছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে।

আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছে তুরস্ক। এ ঘটনাকে ন্যায়বিচারের প্রতীক বলেছে দেশটি।

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের