ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুবির উপ-উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২১ রাত ৮:৩৯

প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। আজ সোমবার (৮ নভেম্বর) তিনি যোগদান করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধিত) আইন ২০১৩ এর ১১ক (১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চার বছরের জন্য তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের পর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরকে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগের প্রধানগণ, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে মহামান্য রাষ্ট্রপতি আমাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন। আমার উপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সাথে পালন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে ভূমিকা রাখতে সর্বদা সচেষ্ট থাকবো। আমাদের পরিচয় আমরা বাঙালি। সকল বিভেদ ভুলে মাননীয় উপাচার্যের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানের সভাপতি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বক্ষনিক নজরদারী রয়েছে। তিনি একজন যোগ্য উপ-উপাচার্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়কে একটি মেগা প্রকল্প দিয়েছেন। নবনিযুক্ত উপ-উপাচার্যসহ আমরা সবাই এ প্রকল্প বাস্তবায়নে বদ্ধ পরিকর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করছে। আপনারা ধৈর্য ধরেন।  কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে দেশ সেরা বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার মিয়াবাড়ী গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম

এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত