জাককানইবিতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। আজ বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাককানইবির যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পালিত হয়েছে আন্তর্জাতিক এই দিবস।
হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এই পেশায় নিয়োজিত সকল মানুষের কাছে দিবসটি তাৎপর্যপূর্ণ। হিসাববিজ্ঞানের জনক হিসেবে সমধিক পরিচিত ইতালীয় গাণিতিক লুকা পেসিওলির জগদ্বিখ্যাত বই ‘সুমা ডি এরাথমেটিকা, জিওমেট্রিকা, প্রোপরশনি-এট-প্রোপরশনালিটা’- ১৪৯৪ সালে ১০ নভেম্বর সর্বপ্রথম ইতালির ভেনিস থেকে প্রকাশিত হয়। বইটি তখনকার সময়ে গাণিতিক জ্ঞানের সারমর্ম তুলে ধরে সাড়া ফেলে দেয়। এটিকে ডাবল এন্ট্রি বুক কিপিংয়ের ওপর প্রথম মুদ্রিত বই হিসেবে গণ্য করা হয়, যাকে মেথড অব ভেনিস হিসেবেও আখ্যায়িত করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুব্রত কুমার দে এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জালাল উদ্দীনের উদ্বোধনী বক্তব্য দিয়ে শুরু হয় আয়োজন। আলোচনায় বক্তারা হিসাববিজ্ঞান বিষয়ের গুরুত্ব এবং আজকের দিনে এ বিষয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানলাভের জন্য উদ্বুদ্ধ করেন।
হিসাববিজ্ঞান বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে টি-শার্ট বিতরণ এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রার মাধ্যমে বর্ণাঢ্যভাবে পালিত হয়েছে দিবসটি। বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের উদ্যোগে দেশের ৮টি বিভাগের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পালিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান দিবস উদযাপনের সাৰ্বিক দায়িত্বে ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, তিনি হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক