ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

শান্তিনগর-ঝিলমিল ফ্লাইওভার নির্মাণ প্রকল্প পিপিপি থেকে প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১১-২০২১ বিকাল ৬:১৫

রাজউকের আওতায় রাজধানীর শান্তিনগর থেকে ঢাকা-মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটি পিপিপি তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (১০ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

পিপিপির একটি প্রকল্প বাতিলের প্রস্তাব ছিল, এছাড়া গত কয়েক মাসে পিপিপির বেশ কয়েকটি প্রস্তাব বাতিল হয়েছে। এর মধ্যে একটি পায়রা প্রকল্প আর আজ বাতিল হলো আরেকটি। তাহলে দেশে পিপিপি রান করা উচিৎ কিনা এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আজ যে প্রকল্পটি আনা হয়েছে সেটি তারাই প্রত্যাহার করে নিয়েছে। কারণ ১৫ বছর আগে যখন প্রকল্পটি নিয়ে কাজ শুরু হয়, সেসময় যে প্রেক্ষাপট নিয়ে প্রকল্পটি তৈরি করা হয়, সেটি এখন বিদ্যমান নয়। আমরা রাস্তা অনেক সোজা করে দিয়েছি। আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। তাই যেভাবে প্রকল্প হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। না হওয়ার কারণে প্রতিষ্ঠানটি প্রস্তাবনা তুলে নিয়েছে। এছাড়া আমাদের পিপিপিতে আরও অনেক প্রকল্প আছে৷ আজকের প্রস্তাবটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় তুলে নিয়েছে। আর একটি প্রস্তাব রেখে দিয়েছি। আশা করছি প্রকল্পটি বাস্তবায়িত হবে।

তাহলে ফ্লাইওভার হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদৌ হবে না কেন? এটাকে স্বাভাবিকভাবে সব বিষয় বিবেচনায় নিয়ে যে প্রকল্প দাঁড়াবে সেটি সরকার বাস্তবায়ন করতে পারে। আমরা অবশ্যই পাবলিক প্রাইভেট পাটর্নারশিপ (পিপিপি) গুরুত্ব দিয়ে আসছিলাম। আমাদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য, যদি বিদেশি কোনো বিনিয়োগ পাই তাহলে আরও অনেক কিছু জানতে পারবো। এই বিবেচনায় আমরা এগুলো রেখেছিলাম।

অর্থমন্ত্রী বলেন, আমরা মনে করি যে, না জেনে তো প্রকল্পটি বাস্তবায়ন করা যাবে না। তারপর আবারও বলবো, যে প্রেক্ষাপটে আমরা প্রকল্পটি দিয়েছিলাম, সেটা এখন আর নেই। ফ্লাইওভার দরকার বলতে যেভাবে ছিল সেভাবে আর লাগবে না। তবে ভিন্নভাবে লাগবে। কিভাবে লাগবে সেজন্য আমরা অপেক্ষা করছি সেটা জানার জন্য।

আর একটা প্রকল্প পিপিপি-তে হবে, সেখানে চায়না কোম্পানি কত বিনিয়োগ করবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ প্রকল্পটিতে সাম্ভব্য ব্যয়ের পরিমাণ দুই হাজার ৯০ কোটি টাকা। পুরো টাকাটাই যারা এ প্রকল্পটি বাস্তবায়ন করবে তারাই বিনিয়োগ করবে। এছাড়া ২৫ বছর পর্যন্ত প্রকল্পটি রক্ষণাবেক্ষণ তারাই করবে।

এমএসএম / জামান

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি

রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের

বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন