ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২৬ দুপুর ৪:৮

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন বহুপাক্ষিক সংস্থা বাংলাদেশকে অর্থায়নের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আইএমএফের এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের (এপিডি) প্রতিনিধি দলের সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

বৈঠকে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনসহ উভয় পক্ষের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, বৈঠকে বাংলাদেশের দেওয়া বিভিন্ন অর্থনৈতিক প্রস্তাবের ফাইনাল রিভিউ বা চূড়ান্ত পর্যালোচনা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, নীতিগতভাবে আমাদের প্রস্তাবগুলো নিয়ে সব ঠিক আছে। এখন বিষয়টি কীভাবে চূড়ান্তভাবে ক্লোজ করা যায়, তা নিয়ে উভয় পক্ষের টিমে বিস্তারিত পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

আইএমএফ ও বিশ্বব্যাংকের মূল্যায়নের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, চলমান বছরের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য কতটা সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ, তা সংস্থাগুলো অনুধাবন করতে পেরেছে। আন্তর্জাতিক সংকট মোকাবিলা করে অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে বহুপাক্ষিক এই সহায়তার পথ সুগম হওয়াকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

aliul / aliul

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেওয়ার সিদ্ধান্ত

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম

বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ