ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাককানইবি সাংবাদিক সমিতির কনফারেন্স কক্ষ উদ্বোধন


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ৩:৭
বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) কনফারেন্স কক্ষ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় ফিতা ও কেক কেটে কক্ষটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।
 
জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি রাশেদুজ্জামান রনির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির এবং ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন।
 
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে এমন একটি কক্ষ উপহার দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ২০১৫ সাল থেকেই এই সংগঠনটি নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। আশা করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সকল সংবাদ বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সংবাদও প্রত্যাশা থাকবে।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার, শিক্ষক সমিতির সভাপতি ড. এমদাদুর রাশেদ সুখন, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) শেখ মো. জালাল উদ্দিন, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এসএম হাফিজুর রহমান। এছাড়াও জাককানইবি সাংবাদিক সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো ফাহাদ বিন সাঈদ।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত