ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বিকাশে বিনিয়োগ করল জাপানের সফটব্যাংক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ৩:১২

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বিকাশে বিনিয়োগ করেছে জাপানের সফটব্যাংক। এ বিনিয়োগ বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তিসেবা নিশ্চিত করার মাধ্যমে বিকাশের গ্রাহকবান্ধব প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ এসব তথ্য জানিয়েছে।

এ বিষ‌য়ে বিকাশের প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, গত ১০ বছর প্রযুক্তিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিকাশ গ্রাহকসহ সংশ্লিষ্ট সবার আস্থা অর্জন করেছে। এই বিনিয়োগ তারই এক স্বীকৃতি এবং বিকাশের বর্তমান ও ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে আস্থার নিদর্শন। বিনিয়োগটি আমাদের দেশ ও এর অর্থনীতির সফল ডিজিটাল রূপান্তরেরই একটি উদাহরণ। আমরা আশা করি, একই ভাবে দেশের অন্যান্য সফল উদ্যোক্তা ও উদ্ভাবকরাও বিশ্বব্যাপী বিনিয়োগ আকৃষ্ট করতে পারবেন।

তিনি বলেন, বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তিসেবা নিশ্চিত করার মাধ্যমে বিকাশের গ্রাহকবান্ধব প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করবে এই বিনিয়োগ। প্রতিষ্ঠাতা বিনিয়োগকারী ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশন এলএলসির যৌথ অংশীদারিত্বে ২০১১ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠান বিকাশ এখন নানা ধরনের মোবাইল আর্থিক সেবা দিয়ে যাচ্ছে।

সফটব্যাংক ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারসের ম্যানেজিং পার্টনার গ্রেগ মুন বলেন, শক্তিশালী অর্থনীতি তৈরিতে আর্থিক সেবার সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। একটি নিরাপদ, সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করে বিকাশ বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করেছে।

তিনি আরও বলেন, কামাল কাদীর এবং বিকাশের সঙ্গে অংশীদারিত্বে আমরা আনন্দিত। সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিষেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের বৃহত্তর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিকাশের লক্ষ্যের সহযোগী হিসেবে থাকতে পারা আমাদের জন্য আনন্দের।

গত এক দশকের যাত্রায় ২০১৩ সালে বিশ্বব্যাংকের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন, ২০১৪ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ২০১৮ সালে অ্যান্ট গ্রুপ বিকাশে অংশীদার হিসেবে যুক্ত হয়।

সারাদেশে ছড়িয়ে থাকা শক্তিশালী এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সব গ্রাহকের জন্য সেবার সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি এজেন্ট ও তার পরিবারের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে বিকাশ। বর্তমানে বিকাশের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৬০ লাখ।

এমএসএম / জামান

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি

রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের

বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন