ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জনসনের টিকায় মেরুদণ্ডে প্রদাহ দেখা দিতে পারে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-১১-২০২১ সকাল ৯:১৫

জনসন অ্যান্ড জনসনের উন্নয়ন করা করোনার এক ডোজের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মেরুদণ্ডে প্রদাহ দেখা দেয়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এ ধরনের গুরুতর স্নুায়ুজনিত রোগের তথ্য আস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ট্রায়ালের মাঝামাঝি সময়ে জানানো হয়েছিল। দুটি প্রতিষ্ঠানই একই প্রযুক্তি ব্যবহার করে টিকার উন্নয়নে।

করোনাভাইরাসের সব টিকার নিরাপত্তাজনিত সর্বশেষ তথ্যের প্রকাশ করে ইএমএ জানিয়েছে, তারা মডার্নার টিকা নেওয়ার পর ক্যাপিলারি লিক সিনড্রম নামে একটি বিল রক্তজমাট বাঁধার তথ্য মূল্যায়ণ করছিলেন। তারা এ ধরনের ছয়টি ঘটনার তথ্য রেকর্ড করেছেন এবং সব তথ্য পর্যালোচনা করেছেন। তবে টিকার সঙ্গে এই ক্যাপিলারি লিক সিনড্রম সংক্রান্ত প্রতিবেদনের আনুষ্ঠানিক যোগসূত্র রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ক্যাপিলারি লিক সিনড্রডের বেলায় ক্ষুদ্র রক্তনালীর ছিদ্রপথ দিয়ে রক্ত বের হয়, যা ফুলে যাওয়ার উপসর্গ সৃষ্টি করে এবং রক্তচাপ কমিয়ে ফেলে। আস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের টিকা নিলে এ ধরনের কিছু হয় কিনা সেই বিষয়টিও তারা খতিয়ে দেখেছেন।

ইএমএ জানিয়েছে, অনুমোদন পাওয়া টিকাগুলো মেরুদণ্ডে প্রদাহ উপসর্গের কারণ কিনা তা খতিয়ে দেখছেন তারা। এই উপসর্গটি বিরল হলেও এর কারণে হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, মস্তিস্ক, চামড়া, চোখ কিংবা পেটে জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দেয়।

জামান / জামান

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জনই সংক্রমিত হয়েছে হাসপাতালে

বিগত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত বেশি

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা

রোগের মূল কারণ শনাক্তে জোর, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান